বিনোদন ডেস্ক : ‘৭১
এর গেরিলা’ চলচ্চিত্রটি মুক্তির লক্ষ্যে সম্প্রতি সেন্সর বোর্ডে জমা
দেয়া হয়েছে। চলচ্চিত্রটির
কাহিনী, চিত্রনাট্য,
সংলাপ
ও পরিচালনা করেছেন মিজানুর রহমান শামীম। পরিচালক জানান, বিজয়ের মাস
ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত
চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটিতে
দীর্ঘদিনপর মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা। এছাড়াও
অশ্লীল চলচ্চিত্রে অভিনয় করে কারিয়ারে পিছিয়ে পড়া চিত্রনায়ক আলেকজান্ডার বোকেও
আবার দেখা যাবে নায়ক চরিত্রে। আলেকজান্ডার বোর বিপরীতে চলচ্চিত্রটিতে অভিনয় করবেন
চিত্রনায়িকা নূপুর।
পরিচালক
শামীম জানান, আমার
অনেক দিনের স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের উপর
একটি ছবি নির্মান করব। তাছাড়া আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। বাংলাদেশের
প্রেক্ষাপটে 'ওরা
১১ জন' চলচ্চিত্রের
মতোই এই ছবিটিও সুনাম অর্জন করবে এমনই আশা করছি। ডিসেম্বর মাস, স্বাধীনতার
মাস। তাই এ
মাসেই সিনেমাটি মুক্তি দেয়ার সকল
প্রস্তুতি চলছে।
তিনি
আরো বলেন, গাজীপুর,
এফডিসি
সহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শ্যুটিং করেছি।সম্প্রতি এর মিউজিক, ডাবিং ও
এডিটিং শেষ করে সেন্সর বোর্ড এ দেওয়া হয়েছে। এই প্রথম একজন মুক্তিযোদ্ধার সত্য ঘটনা
অবলম্বনে নির্মিত হলো '৭১ এর গেরিলা'।
সিনেমার
প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, মোঃ রফিকুল ইসলাম এবং হাজী আব্দুর রশীদ। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন,
আলেকজান্ডার
বো, নুপুর,
খালেদা
আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী, আমির সিরাজী, শাখা,
ও
নাদের খান সহ আরো অনেকে।
ঢাকা,
১০ নভেম্বর
