বিনোদন
ডেস্ক : এতদিন বেশিরভাগ ছবিতে রোমান্টিক হিরো হিসেবে ভক্তদের সামনে হাজির হয়েছেন
বলিউড বাদশাহ। কিন্তু
শাহরুখকে এবার চোরের ভূমিকায় দেখা যাবে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে।
‘দুষ্টের
দমন ও শিষ্টের পালন’ এমনটাই হবে পর্দায় নায়কদের বৈশিষ্ট্য। তাদের আর
অন্য কোনো চরিত্রে দেখতে অভ্যস্ত নন দর্শকরা। নেতিবাচক
চরিত্রে অভিনয় করার পর ইতিবাচক চরিত্রে অভিনয় করে হালে পানি পাননি এমন নায়কের
সংখ্যাও নেহাত কম নয়।
এজন্য
দর্শক হারানোর ভয়ে সাধারণত নায়করা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে রাজি হন না। কিন্তু
সম্প্রতি এ জায়গায় পরিবর্তন আসছে। যেমন ‘ধুম’ ও ‘ধুম টু’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন জন
আব্রাহাম, হৃত্বিক
রোশন।
‘ধুম
থ্রি’তে
চোরের ভূমিকায় অভিনয় করছেন আমির খান। দর্শকদের কাছ থেকে ‘সত্যিকারের চোর’ খেতাব পাওয়ার
জন্য কোনো চেষ্টারই বাকি রাখছেন না মিস্টার পারফেকশনিস্ট। এবার আমির,
জন,
হৃত্বিকের
দলে যোগ দিলেন শাহরুখ খান।
‘হ্যাপি
নিউ ইয়ার’ আগামী
বছরের দীপাবলিতে মুক্তি পাবে।
ঢাকা,
১০ নভেম্বর
