বিনোদন
ডেস্ক : সোনাক্ষী সিনহা ও শহীদ কাপুর অভিনীত ‘আর...রাজকুমার’ সিনেমার
শুটিং চলাকালে সোনাক্ষীর ছোঁড়া চপ্পলের আঘাতে আহত হয়েছেন অভিনেতা শহীদ কাপুর। এ সিনেমার ‘মাত মারিও’
গানটির
একটি দৃশ্য রয়েছে যেখানে সোনাক্ষী চপ্পল ছুঁড়ে মারার কথা ফাস্ট বেঞ্চে বসা শহীদের
দিকে। যেই কথা সেই
কাজ। চপ্পল
ছুড়েঁছেন শত্রুঘ্ন সিং কন্যা।
কিন্তু
নিশানা ঠিক না থাকায় চপ্পলটি গিয়ে লাগে শহীদের স্পর্শকাতর স্থানে। আঘাতটিও ছিল
মোটামোটি তীব্র।
সোনাক্ষি
সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন আসলে ভুল হয়ে গেছে। এ সময়
সোনক্ষি তার নির্ধারিত ডায়লগ ‘খামোস’ শব্দটি না বলে চুপ মেরে যান। তখন শহীদ
কাপুরও ব্যাথায় একেবারে নিশ্চুপ হয়ে যান। সামান্য বিরতি দিয়ে পরে অবশ্য যথারীতি
অভিনয়ে ফেরেন এ জুটি।
লম্বা
বিরতির পর শহীদ কাপুর বলিউডে সরব হয়ে উঠতে না উঠতেই সোনার চপ্পলের আঘাত!
ঢাকা,
১০ নভেম্বর
