বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে ঝড় তুললেন ড্যান্সকুইন খ্যাত বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার দার্দ ইশকিয়া ছবির ট্রেইলর প্রকাশের পর থেকে ফেসবুক রীতিমতো কাঁপছে। মাত্র ২১ ঘণ্টায় প্রতিবেদন তৈরির আগ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লাইক পড়েছে।
জানা
গেছে, ৪৬
বছর বয়সী এ অভিনেত্রী এ ছবিতে কীরূপে হাজির হবেন, এ নিয়ে বলিউড দর্শকরা আগে থেকেই
কৌতূহলী ছিলেন। তাই
ফেসবুকে ভিডিওটি প্রকাশ হওয়ার ২ঘণ্টার মধ্যে প্রায় ৩৫ হাজার কমেন্ট পড়েছে। আর ট্রেইলরটি
শেয়ার হয়েছে ৬ হাজার বার।
ফেসবুকের
সাফল্যে উচ্ছ্বসিত মাধুরী বলেন, এত স্বল্প সময়ে ফেসবুকের এ ফলাফলে আমি
সত্যি আনন্দিত। যারা
আমার নতুন ছবি দার্দ ইশকিয়ার দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ
জানাচ্ছি।
আশা
করছি, ট্রেইলরের
মতো ছবিটিও আপনাদের ভালো লাগবে।
সূত্রটি
আরো জানিয়েছে, এর আগে ইউটিউবে ছবির অন্য আরেকটি ট্রেইলর প্রকাশিত হয়েছে। সেটিও
ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়। সেই স্রোত ধারায় এবার ফেসবুকে ট্রেইলরটি
প্রকাশ করা হয়। এ
ছবিতে মাধুরীকে নর্তকীর ভূমিকায় দেখা যাবে। চরিত্রটি বাস্তবসম্মত করে তুলতে তিনি
একাধিক আনারকলি পোশাক পরেছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নাসিরুদ্দীন শাহ। এখানে
নাসিরুদ্দীন শাহের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিতে মাধুরী-নাসিরুদ্দীন
ছাড়াও আরো রয়েছেন আরশাদ ওয়ার্সি ও হোমা কুরাশি। ছবিটি
পরিচালনা করেছেন অভিষেক চৌবে।
আগামী
১৪ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
ঢাকা,
১০ নভেম্বর
