MTnews24

Box Office BD



বিনোদন ডেস্ক: বলিউডে ২০১৩ সাল জুড়েই দাপটের সাথে রাজত্ব করেছেন দীপিকা পাডুকোনহলিউডের সুপারহিট ছবি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউডের ব্যস্ততার কারণেআর তার সাথে যদি জুটি বাঁধেন বক্স অফিসে ঝড় তোলা সালমান খান, তাহলে বিষয়টি কেমন হয়?

হ্যাঁ, দর্শকদের উন্মাদনা আরো বাড়াতে এবার প্রথমবারের মতো জুটি বাঁধছেন সালমান-দীপিকা!

বলিউডে পারিবারিক কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসাবে খ্যাত সুরাজ বারজাতিয়ার নির্মিতব্য একটি ছবিতে একসাথে অভিনয় করতে যাচ্ছেন সালমান-দীপিকাপ্রাথমিকভাবে জানা যায় ছবিটির নাম ঠিক করা হয়েছে বাড়ে ভাইয়া'

উল্লেখ্য, সালমান খানের বলিউডি ক্যারিয়ার শুরুই হয় নির্মাতা সুরাজ বারজাতিয়ার ম্যায়নে পেয়ার কিয়া' সিনেমার মাধ্যমেসালমান-সুরাজ অভিনেতা-নির্মাতা জুটি অনেক সুপারহিট সিনেমা উপরহার দিয়েছেন বলিউডভক্তদের

১৯৯৪ সালে মুক্তি প্রাপ্ত ব্লকবাস্টার হিট ছবি হাম আপকে হ্যায় কওন'ছবিতে সুরজের নির্দেশনায় কাজ করেছিলেন সালমানঅনেক বছর যাব সালমানকে নিয়ে বাড়ে ভাইয়া' ছবিটির কাজ শুরুর পরিকল্পনা করছিলেন সুরাজকিন্তু সালমান সময় দিতে না পারায় অপেক্ষা করতে হয়েছে তাঁকেঅবশেষে ছবিটিতে অভিনয়ের জন্য সময় দিয়েছেন সালমান

মাধুরী দীক্ষিত থেকে শুরু করে ক্যাটরিনা কাইফসহ বলিউডের জনপ্রিয় প্রায় সব অভিনেত্রীর সঙ্গেই অভিনয় করেছেন দাবাং' তারকা সালমানএবার বাড়ে ভাইয়া' ছবির মাধ্যমে চেন্নাই এক্সপ্রেস' তারকা দীপিকার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান

বাড়ে ভাইয়া' ছবিতে সালমানের নায়িকা হিসেবে নির্মাতার পছন্দের তালিকায় ছিলেন ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, ইলিয়ানা ডি'ক্রুজসহ বলিউডের জনপ্রিয় আরও কয়েকজন অভিনেত্রীতবে শেষ পর্যন্ত সালমানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেতে যাচ্ছেন দীপিকা


০৯ নভেম্বর, ২০১৩
Next
Newer Post
Previous
This is the last post.
 
Top