বিনোদন
ডেস্ক : ডায়বেটিক রোগীদের জন্য বিশেষ নাচের স্টেপ তৈরি করেছেন বলিউডি অভিনেত্রী
মাধুরী দীক্ষিত।
ইন্দো-এশিয়ান
নিউজ সার্ভিস জানায়, ‘হোয়াট স্টেপ উইল ইউ টেক টুডে’ নামের নতুন কিছু ডান্স স্টেপ
লঞ্চ করেছেন মাধুরী। এ
স্টেপগুলো বিশেষ করে ডায়বেটিস আক্রান্ত রোগীদের দৈনন্দিন ব্যায়ামে সাহায্য করবে।
মাধুরী
এক বিবৃতিতে বলেন, ''আমি মনে করি, ডায়বেটিস নিয়ন্ত্রণে রাখার সর্বোত্তম
উপায় হল নাচ। এর
জন্য আমি বিশেষ কিছু নাচের স্টেপ তৈরি করেছি।''
মাধুরী
আরও বলেন, "ভক্তদের এই নাচগুলো আয়ত্ব করার জন্য অনুরোধ করছি। ভারত
বর্তমানে ডায়বেটিসমুক্ত রাষ্ট্র গঠনের চেষ্টা করছে। আর তাই ‘হোয়াট স্টেপ
উইল ইউ টেক টুডে’-এর স্টেপগুলো কিছুটা হলেও সাহায্য করবে।"
কিছুদিন
আগে মাধুরী আইওএস এবং অ্যান্ড্রোয়েট ব্যবহারকারীদের জন্য তার নাচের একটি অ্যাপ
লঞ্চ করেন।
এর
আগে চলতি বছরের শুরুতে তিনি একটি ওয়েবসাইটও লঞ্চ করেছিলেন।
ঢাকা, ১০ নভেম্বর
