বিনোদন
ডেস্ক : ঢালিউডের কিং খান নামে পরিচিত শাকিব খান প্রযোজক হিসেবে নিজের নাম
লিখিয়েছেন অনেক আগেই। এবার
পুরোদমে কাজ শুরু করতে যাচ্ছেন কিং খান।
'সুপার
হিরো' নামের
একটি সিনেমা নিয়ে দর্শকদের মুখোমুখি হবেন শাকিব। ছবিটি
পরিচালনা করছেন বদিউল আলম খোকন।
এ
বিষয়ে পরিচালক বদিউল আলম খোকন বলেন, 'শাকিবের প্রযোজনায় একটি ছবি করছি। লাভ-অ্যাকশনধর্মী
ছবি হবে এটি। সবকিছু
ঠিক থাকলে জানুয়ারি থেকেই ছবিটির শুটিং শুরু করবো।'প্রাথমিকভাবে
এই ছবিতে শাকিবের বিপরীতে অপু বিশ্বাস ও ববিকে নেওয়ার হয়েছে। ছবিটির গল্প
লিখছেন কাশেম আলী দুলাল।
এ
প্রসঙ্গে শাকিব খান বলেন, 'আন্তর্জাতিক বাজারের কথা বিবেচনা করেই উন্নত প্রযুক্তিতে
চলচ্চিত্রটি নির্মাণ করছি। ফলে বিগ বাজেটের একটি ছবি হতে যাচ্ছে। ছবির শুটিং
করা হবে দেশের বাইরে। ভক্তদের
অনুরোধেই আমার প্রযোজনায় আসা। আশা করি সবসময় ভক্তদের পাশে পাবো।'
বক্স
অফিস ২৪, ১০
নভেম্বর
