MTnews24




বিনোদন ডেস্ক : চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলিশুধু প্রেম নয় তারা লোকচক্ষুর অন্তরালে অভিসারেও মিলিত হয়েছেনবলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানের নতুন জুটি হিসেবে তাদের নাম প্রচার হচ্ছেসম্প্রতি আনুশকার গাড়িতে এই জুটিকে একসঙ্গে দেখা যাওয়ার পরপরই তাঁদের অভিসারের খবর জানিয়েছে জিনিউজ

কিছুদিন আগে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন আনুশকা ও বিরাটমূলত এরপর থেকেই তাঁদের মধ্যে সখ্য গড়ে উঠেছেগত রোববার মধ্যরাতে মুম্বাইয়ের ভারসোভা এলাকায় আনুশকার কালো রঙের রেঞ্জ রোভার গাড়িতে তাঁদের একসঙ্গে দেখা গেছে

এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘সেদিন গাড়ির ভেতর আনুশকা এবং বিরাটকে স্পষ্ট দেখেছি আমিসে সময় তাঁরা একে অপরের সঙ্গে গল্পে মশগুল ছিলেনআনুশকার পরনে ছিল গোলাপি রংয়ের চমত্কার একটি পোশাকআর কালো রংয়ের জিনস ও টি-শার্টের পাশাপাশি মাথায় টুপি পরেছিলেন বিরাটপরে গাড়িটি ইয়ারি রোডের দিকে চলে যায়আনুশকা সেখানেই থাকেন

আনুশকা-বিরাট শুধুই বন্ধু, নাকি বন্ধুত্বের সীমানা ডিঙিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, সময়ই তা বলে দেবে

প্রসঙ্গত, ক্রিকেট তারকা ও বলিউডের তারকাদের মধ্যে প্রেমের ইতিহাস বেশ দীর্ঘএই তালিকায় নাম লিখিয়েছেন শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি থেকে শুরু করে সংগীতা বিজলানি-আজহার উদ্দিন, নিনা গুপ্তা-ভিভিয়ান রিচার্ডস, কিম শর্মা-যুবরাজ সিং, ঈশা শর্বাণী-জহির খানসহ আরও অনেকে

১৩.১১.২০১৩/বক্সঅফিস২৪
 
Top