বিনোদন
ডেস্ক : সম্প্রতি জেআরএইচডির ব্যানারে নির্মিত হয়েছে ‘নীল আকাশ’
অ্যালবামের
‘মেয়ে’
গানের
মিউজিক ভিডিও। মিউজিক
ভিডিওটির শুটিং করা হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিন সিটি সেন্টার, আইএফএসসি,
ওয়েস্টন
এয়ারপোর্ট, উইকনো
মাউনটেড রোড, ডাবলিন
ডকল্যান্ডস, হেনরি
স্ট্রিট, ডাবলিন
কনভেনশন সেন্টারসহ বিভিন্ন স্থানে।
রায়হানের
কথা ও রনির সঙ্গীতায়োজনে গানটি গেয়েছেন আরজে রাজু। গানটির
ভিডিওতে মডেল হয়েছেন দিদার ও প্রিয়তি, ডিওপি ছিলেন হারমিলিও ওপেল (আয়ারল্যান্ড)
ও নির্দেশনা দিয়েছেন জিকু বণিক।
এ
সম্পর্কে গানটির মডেল দিদার বলেন, এটি বেশ ব্যয়বহুল একটি মিউজিক ভিডিও। এই মিউজিক
ভিডিওতে পারফর্ম করার জন্য আমাকে শারীরিক গঠন ও চুলের স্টাইল পরিবর্তন করতে হয়েছে। এ ছাড়া
দৃশ্যায়নে ভক্সওয়াগন ও বিএমডব্লিউয়ের সর্বশেষ মডেলের গাড়ির ব্যবহার এই ভিডিওটিকে
দিয়েছে অনন্য মাত্রা।
নির্দেশক
জিকু বণিক বলেন, মিউজিক ভিডিওর শুটিংয়ে হেলিকপ্টার ও প্লেন ব্যবহার করা হয়েছে। এরই মাধ্যমে
প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গানে আন্তর্জাতিক কোনো বিমানবন্দর ব্যবহার করা
হয়েছে।
সঙ্গীত
পরিচালক রনি বলেন, এর আগে আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত ‘নীল আকাশ’
গানের
মিউজিক ভিডিওটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল। এরই
ধারাবাহিকতায় এবার আমরা ‘মেয়ে’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছি। আশা করছি
দর্শক আগের মতো এটিকেও সাদরে গ্রহণ করবেন।
বাংলাদেশসহ
বেশ কয়েকটি দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে আগামী মাস থেকেই মিউজিক ভিডিওটির প্রচার
শুরু হবে বলে রনি জানান।
১৩.১১.২০১৩/বক্সঅফিস২৪
