বিনোদন
ডেস্ক : বলিউড তারকা রনবীর ও ক্যাটরিনা সম্পর্ক অবিচ্ছেদ্য রূপ ধারণ করছে। ৩ নভেম্বর
দিপাবলি উপলক্ষে অমিতাভ বচ্চনের আয়োজিত পার্টিতে একসঙ্গে যোগ দেন রনবীর-ক্যাটরিনা। এক গাড়িতে
করেই অনুষ্ঠানস্থলে পৌঁছান তারা। অনুষ্ঠানের প্রবেশমুখে পাপারাজ্জিরা থাকলেও নিজেদের লুকানোর
জন্য কোনো ধরণের চেষ্টা চালাননি। বরং তাদের বেশ স্বচ্ছন্দই দেখা গেছে।
এরপর
আমির খানের পার্টিতে গিয়েছেন রনবীর-ক্যাটরিনা। সেখানে রাত
আটটা পর্যন্ত অবস্থান করেন তারা। অনুষ্ঠানস্থল ত্যাগ করেনও একসঙ্গেই। সর্বশেষ করন
জোহরের পার্টিতে দেখা গেছে এ প্রেমিক যুগলকে। তারা
একসঙ্গেই করনের পার্টিতে যোগ দেন। পরে এক গাড়িতে করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা। রনবীর-ক্যাটরিনা
আচরণ দেখে মনে হচ্ছে না খুব শিগগিরই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তবে সম্পর্ক
নিয়ে আগে যে লুকোচুরি খেলেছেন সে চেষ্টা দুজনের কারো মধ্যেই যে নেই, তা স্পষ্ট।
সম্প্রতি
‘ইয়ে
জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে একসঙ্গে কাজ করার পর রনবীর-দিপীকার সম্পর্ক নিয়ে অনেক
কথাই আলোচনায় চলে আসে। প্রেমিকের
সাবেক প্রেমিকাকে নিয়ে গণমাধ্যমে আসা এসব খবরে অস্বস্তিতে পড়েছিলেন ক্যাটরিনা। তবে রনবীর
ক্যাটরিনার সঙ্গে ব্যাপারটিকে সহজ করে নেন। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সাফল্য
উদযাপন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেন সিদ্ধার্থ রয় কাপুর ও বিদ্যা বালান। সেখানে রনবীর
ক্যাটরিনা যোগ দিলেও ছবির মূল নায়িকা দিপীকা পাড়ুকোনই ছিলেন অনুপস্থিত। সাবেক রনবীর
ও তার প্রেমিকাকে এড়াতেই নাকি এমন পদক্ষেপ নেন দিপীকা।
প্রথমদিকে
রনবীর-ক্যাটরিনা সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোতে বিস্তর লেখালেখি হলেও
পাত্তা দেন নি কেউ। রনবীর
বরবরই নিজেকে তথাকথিত সিঙ্গেল দাবি করেছেন। আর ক্যাটরিনা সবসময় রহস্যময় হাসি
দিয়ে মূল উত্তর এড়িয়ে গেছেন। স্পেনের ইবজিয়ায় সমুদ্র সৈকতে ক্যাটের সঙ্গে ছবি প্রকাশ
হওয়ার পরও নিজেকে সিঙ্গেল বলে গলা ফাটিয়েছেন রনবীর। তবে এখন মনে
হয় নিজেকে সিঙ্গেল প্রমাণ করার কোনো ইচ্ছা নেই কাপুর তনয়ের!
১৩.১১.২০১৩/বক্সঅফিস২৪
