MTnews24




বিনোদন ডেস্ক : ২০১৩ সালের এমটিভি এমা অ্যাওয়ার্ড জিতেছেন কেটি পেরি ও জাস্টিন বিবারলেডি গাগা আর মাইলি সাইরাসকে পেছনে ফেলে এ বছরের সেরা গায়িকার পুরস্কার জিতেছেন পেরি

কিছুদিন আগেই বেশি অনুসারী নিয়ে টুইটারে জনপ্রিয় তারকার শীর্ষ আসনটি দখল করেছিলেন কেটি পেরিএবারের এমটিভি অ্যাওয়ার্ডেও শীর্ষ স্থানটি তার১০ নভেম্বর ঘোষণা করা হয় এ বছরের এমটিভি অ্যাওয়ার্ড২০তম বার্ষিক ইউরোপীয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাড্ডাহাড্ডি লড়াই হয় লেডি গাগা, মাইলি সাইরাস আর কেটি পেরির মধ্যেঅল্প ব্যবধানে বাকি দুজনকে পেছনে ফেলে সেরা গায়িকার পুরস্কারটি ছিনিয়ে নেন কেটি পেরিএ নিয়ে তিনবার এমা পুরস্কার জিতলেন এই মার্কিন গায়িকা

অনুষ্ঠানের আগে রেড কার্পেটে তিনি জানিয়েছিলেন, তার লক্ষ্য হলো সব শ্রোতাদের কাছে পৌঁছানো আর এ পুরস্কার সেই সুযোগটাই করে দেয়তবে সেরা ভিডিও-র জন্য পুরস্কৃত হন মাইলি সাইরাসরেকিং বলমিউজিক ভিডিও-র জন্য পুরস্কার পান তিনি

এ বছর সেরা গায়কের পুরস্কার জিতেছেন জাস্টিন বিবারচতুর্থবারের মতো এ পুরস্কার জিতলেন তিনিবেস্ট লাইভ পারফরম্যান্স’-এর জন্য বিয়ন্সে এবং সেরা গানের জন্য ব্রনো মার্স পুরস্কার জিতেছেন

সেরা পপ ব্যান্ডের পুরস্কার জিতেছে ব্রিটিশ-আইরিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনসেরা স্টাইলের জন্য এই ব্যান্ডের কণ্ঠশিল্পী হ্যারি স্টাইলস পুরস্কৃত হনএছাড়া, মার্কিন র‌্যাপার এমিনেম-কে আজীবন সম্মাননা হিসেবে গ্লোবাল আইকনপুরস্কারে ভূষিত করা হয়েছে

অনুষ্ঠানে ফিলিপাইন্সের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়

১২.১১.২০১৩/বক্সঅফিস২৪
 
Top