MTnews24


BOX OFFICE 24


বিনোদন ডেস্ক : পিছিয়ে গেছে জোনাকির আলোর শুভমুক্তিআগামী বছরের শুরুর দিকে মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মীম অভিনীত বহুল আলোচিত এই ছবিটিবৃহস্পতিবার চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করে

এ প্রসঙ্গে 'জোনাকির আলো'র পরিচালক খালিদ মাহমুদ মিঠু বলেন, ছবিটি চলতি বছরেই মুক্তি দেয়ার পরিকল্পনা ছিলকিন্তু দেশের অস্থিতিশীল পরিবেশে কারণে তা সম্ভব হচ্ছে নাতবে আগামী বছরের শুরুর দিকেই ছবিটি মুক্তি দিতে চাই অর্থা জাতীয় নির্বাচনের পর পরই ছবিটি মুক্তি দেব

জোনাকির আলো' ছবিতে মীমের বিপরীতে অভিনয় করছেন ইমনএতে অভিনয় করতে গিয়ে মীমকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে শট দিতে হয়েছেরোমান্টিক ও শিক্ষাধর্মী কাহিনী নিয়ে এর প্রেক্ষাপট গড়ে উঠেছে

এদিকে, মীম অভিনীত রিপন মিয়ার 'সন্ধ্যার মেঘমালা' ছবির কাজ আপাতত স্থগিত হয়ে গেছেতবে তন্ময় তানসেন পরিচালিত 'পদ্ম পাতার জল' ছবির শুটিং নিয়মিত চলছেপ্রতিটি ছবিতেই মীমের বিপরীতে অভিনয় করছেন ইমন

মীম জানান, কিছুদিন আগে তিনি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেনমোস্তফা কামাল রাজ পরিচালিত 'কানামাছি' শিরোনামের এ ছবির কাজ ডিসেম্বর কিংবা জানুয়ারি থেকেই শুরু হবে

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' [২০০৮] ছবির মাধ্যমে মীমের অভিনয়ে অভিষেক ঘটেএরপর 'আমার প্রাণের প্রিয়া' [২০০৯] শিরোনামে আরো একটি ছবিতে অভিনয় করেন তিনিবড়পর্দার মাধ্যমে মীমের মিডিয়ায় পথচলা শুরু হলেও পরে তিনি ছোটপর্দার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েনএর ফাঁকে ফাঁকে কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনেও মডেল হয়েছেন

১১.১১.২০১৩/বক্সঅফিস২৪
 
Top