বিনোদন ডেস্ক : র্দীঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন চিত্রনায়িকা সিমলা। সেই ধারাবাহিকতায় কলকাতায় মুক্তি পেয়েছে সিমলা অভিনীত ‘সমাধি’ ছবিটি। ছবিতে সিমলার বিপরীতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা গোবিন্দ।
‘সমাধি’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক দীপক সান্যাল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা এ পর্যন্ত ৩০টির মতো ছবিতে অভিনয় করলেও দেশের বাইরে এটাই তার প্রথম কাজ। ছবিটিতে গোবিন্দর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এ সর্ম্পকে সিমলা বলেন, ‘গোবিন্দর মতো জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত। তাই ছবিটি নিয়েও আমি বেশ আশাবাদী।’
উল্লেখ্য, গত মাসে সিমলা অভিনীত ‘রূপগাওয়াল’ মুক্তি পায়। হাবিবুর রহমান হাবিব পরিচালিত এই ছবিতে সিমলার সঙ্গে অভিনয় করেছেন মডেল ও অভিনেতা নিরব।
রাজধানী ঢাকার বলাকাসহ দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগ্রহে ছবিটি মুক্তি দেয়া হয়। ‘রূপগাওয়াল’ চলচ্চিত্রের আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ ও চিত্রনায়িকা চম্পা।
১৮.১১.২০১৩/বক্সঅফিস২৪
