বিনোদন ডেস্ক : সম্প্রতি শুটিং করতে
গিয়ে আহত হয়েছেন সানি লিওন। তবে কোনো
মারাত্মক
আঘাত না পেলেও বিশ্রামে রাখা হয়েছে সাবেক এই পর্ণ তারকাকে। বর্তমানে একটি অ্যাকশন ঘরানার
ছবি নিয়ে ব্যস্ত সানি। ছবিটিতে
একাধিক অ্যাকশন
দৃশ্যে দেখা যাবে তাকে।
রিয়েলিটি
শো ‘বিগ বস’র মাধ্যমে প্রথমবারের মতো
আলোচনায় আসেন সানি। এরই মধ্যে সানি অভিনীত একটি (জিসম টু)
ছবি মুক্তি পেয়েছে। আগামী
ছয়মাসের মধ্যে সানির
তিনটি ছবি মুক্তি পাচ্ছে। ছবিগুলো হল ‘জ্যাকপট’, ‘রাগিনী এমএমএম টু’ এবং ‘টিনা অ্যান্ড লোলো’।
কাইজাদ
গুস্তাদের ‘জ্যাকপট’ ছবিটি মুক্তি পাচ্ছে ডিসেম্বরে। একতা কাপুরের হরর ছবি ‘রাগিনী এমএমএস টু’ ও ‘টিনা অ্যান্ড লোলো’ ছবিগুলো মুক্তি পাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে এবং
এপ্রিলে। প্রত্যেকটি
ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে
অভিনয় করেছেন সানি লিওন। ছবিটিগুলোর জন্য সানি ব্যস্ত সময় পার করছেন। তিনি দিনে
শুটিং করছেন ও রাতে ডাবিংয়ের কাজ করছেন।
১১.১১.২০১৩/বক্সঅফিস২৪
